বগুড়ার গাবতরী উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে জাতীয় পার্টি (জেপি) ।
জেলা জেপির উদ্যোগে বৃহস্পতিবার গাবতলী উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয় ।
জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি এটিএম আমিনুল ইসলাম সরকার পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেপির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ আজম খান, যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সুলতান এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জেপি) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাহান বারী।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও লতিফুল বারী মিন্টু। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ন আলম চান্দু, টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক সরদার মাহাতাব উদ্দিন, জেলা জেপি নেতা দুলালসহ নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।