ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিক ব্যঙ্গ করে বিজ্ঞাপন!

কান চলচ্চিত্র উৎসবে বেগুনি রংয়ের লিপস্টিক নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। এবার সেই উদ্ভট লিপস্টিককে ব্যঙ্গ করে বিজ্ঞাপন বানিয়েছে দেশটির একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
 
ঐশ্বরিয়া কানের গালায় রামি কাদি-র ডিজাইন করা পোশাকের সঙ্গে মিলিয়ে বেগুনি লিপস্টিক পড়েন ঠোটে। আর সেটা নিয়ে হাস্যরস হতে থাকে বিশেষ করে টুইটারে। কেউ কেউ এই রংয়ের লিপস্টিককে এশিয়ান পেইন্টসের বিজ্ঞাপন বলে উল্লেখ করেন। মূলত দুগ্ধ সামগ্রী প্রস্তুতকারক ‘আমুল’ সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে তাদের পোস্টার তৈরি করে।
 
নতুন পোস্টারে দেখা যায় কার্টুন করা ঐশ্বরিয়া সেই বেগুনি লিপস্টিক ঠোটে লাগাচ্ছেন এবং আমুলের মাসকট ছোট মেয়েটির মুখ মাখনে নিমজ্জিত। মজা করে, ক্যাপশন দেয়া হয়, হোয়াটস হোন্ট, হোয়াট নট। আমুল ইউ ‘কান’ হেভ ইট ডেইলি। অর্থাৎ, কোনটা ঠোট, আর কোনটা ঠোট নয়। আর এর মাধ্যমে, হোয়াটস হট, হোয়াটস নট ফ্যাশন ট্রেন্ডকেও ব্যঙ্গ করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।