বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চলমান ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগে জয় পেয়েছে তিতাস ক্লাব ও ওয়ারী ক্লাব।
বৃহস্পতিবার প্রথম ম্যাচে ওয়ারী ক্লাব ২৫-২০,২৫-০৮,২৫-১৬ পয়েন্টে (৩-০ সেটে) আজাদ স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে। এবং দিনের অপর ম্যাচে তিতাস ক্লাব ২৫-১৫,২৫-১৯,২৫-১৯ পয়েন্টে (৩-০ সেটে) বর্ডার গার্ড বাংলাদেশ কে হারায়।
শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মুখোমুখি হবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অন্যদিকে বাংলাদেশ পুলিশ এসি নামবে ইষ্ট এন্ড বয়েজের বিপক্ষে।