শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে যশোরে মানববন্ধন

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে যশোর শহরের চিত্রা মোড়ে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর শাখা। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা অংশ নেন।
 
জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক সানোয়ার আলম খানের সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইকবাল কবীর জাহিদ, হাচিনুর রহমান, গাজী গোলাম মোস্তফা, হারুন অর রশীদ, দীপংকর দাস, শ্রাবণী সুর, মাহমুদ হাসান বুলু, তাহমিনা সুলতানা কাকলী প্রমুখ।
IMG0