চট্টগ্রামে জাল ড্রাইভিং লাইসেন্স উদ্ধার : আটক ১

চট্টগ্রামে বিপুল পরিমাণ জাল ড্রাইভিং লাইসেন্স, নকল নম্বর প্লেট ও ভুয়া রুট পারমিটের ফরমসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ।
 
আটক ব্যক্তির নাম মনির আহমেদ বাবুল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কদমতলী সেতু কারখানা কলোনীস্থ গনি মিয়ার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ৩১টি জাল ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের দুটি নকল নম্বর প্লেট এবং নয়টি সিল মোহরকৃত ভুয়া রুট পারমিট।
 
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) মো. আনোয়ার হোসেন জানান, আটককৃত ব্যক্তি  মোটা অংকের অর্থের বিনিময়ে জাল ড্রাইভিং লাইসেন্স এবং নকল ডিজিটাল নম্বর প্লেইট এর অর্ডার নিয়ে ঢাকা হতে তার সহযোগীদের মাধ্যমে প্রস্তুত করে চট্টগ্রামে নিয়ে আসে এবং গ্রাহকদের নিকট সরবরাহ করে থাকে।