ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনোত্তর সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে নির্বাচনোত্তোর সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে।
 
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নির্বাচিত মেম্বার জয়নাল ও পরাজিত মেম্বার  কামাল উদ্দিনের সমর্থকদের মধো এ সংঘর্ষ ঘটে। নিহত ব্যক্তি হচ্ছে মোবাস্বির ২৪। তিনি জয়নাল মেম্বারের সমর্থক।
 
এ এস পি সার্কেল শাহরিয়ার আলমামুন সংঘর্ষে একজন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।