পেট্রল পাম্পে বিয়ের ফটো সেশন!

কে না বিয়ের স্মৃতিকে ধরে রাখতে চায়। তাই সামর্থ্যবান মানুষরা তাদের বিয়ের স্মৃতিকে অমলিন করে রাখতে সব ধরনের প্রচেষ্টাই করেন। বিয়ের পুরো অনুষ্ঠানকে ফ্রেমবন্দী করে রাখতে দায়িত্ব দেয়া হয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে। তবে থাইল্যান্ডের এক নব দম্পতি তাদের বিয়ের স্মৃতিকে ধরে রাখতে বিয়ের ফটোশ্যুট করেছেন একটি পেট্রল পাম্পে। বর আউ ফাকফুমফাইশাল (৩০) এবং কনে নাত্তারিন (২৭) বেশ উত্সাহ নিয়েই পেট্রল পাম্পে নিজেদের বিয়ের ফটোশ্যুট করেছেন।
 
এমন পরিকল্পনা সম্পর্কে পেট্রল পাম্পের মালিক বর আউ বলেন, সারা বছর এখানেই কাজ করতে হয়। তাই এই জায়গাটা আমার কাছে সবচেয়ে প্রিয়। কয়েক জন ক্রেতা আমাদের বিয়ের পোশাকে দেখে কিছুটা অবাক হলেও নিশ্চয়ই মজা পেয়েছেন। আমাদের এই ছবিগুলো নিঃসন্দেহে সবার ভালো লাগবে। পেট্রল পাম্পে বিয়ের ছবি তুলতে হবে শুনে প্রথমে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন ফটোগ্রাফার সানিত নিতি। তবে পেট্রল পাম্পে গিয়ে ছবি তুলে মজাই পেয়েছেন।
 
মিরর।