বোমা বিস্ফোরণে স্কুলছাত্র নিহত

 
কুষ্টিয়ার কবুরহাটে দুর্বৃত্তদের বোমা হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। শুক্রবার বেলা ১১ টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত নাঈম (১৪) নবম শ্রেণির ছাত্র। নঈম তার বন্ধু হাফিজকে নিয়ে মোটরসাইকেল যাচ্ছিল। তারা কবুরহাট পৌঁছলে বোমার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যায়। এ ঘটনায় আহত হাফিজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বোমাটি কোথায় ছিল তা এখনও কেউ নিশ্চিত করতে পারেনি। তবে স্থানীয়দের অনেকেই বলছেন, বোমাটি রাস্তায় পড়েছিল।