মধুখালীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের গোপালপুর মহল্লার দিনমজুর হুমায়ুন মোল্যার একটি টিনের চারচালা বসত ঘর আগুনে পুরে গেছে।
 
বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন ধরে সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাল ও অন্যান্য মালামালসহ প্রায় ৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। ঘর তালাবদ্ধ থাকায় এলাকাবাসী কোন মালামাল উদ্ধার করতে পারে নি।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে. বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় দিনমজুর হুমায়নের ঘরে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী আগুন নিভানোর আগেই বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার সরকারি ভাবে অনুদানের আশ্বাস দিয়েছেন।