ব্লগার হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের ছয় জঙ্গি যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য বিমানবন্দর ও সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।
মঙ্গলবার সকালে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামালের বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষক-লেখক ও ব্লগার হত্যার ঘটনা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীগুলি তদন্ত করে দেখতে পেয়েছে এর পেছনে জঙ্গি গোষ্ঠীর সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। এসব ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। পলাতক ৬ জঙ্গির সঙ্গে সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণেরও প্রমাণ পাওয়া গেছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পলাতক এই ৬ জঙ্গির ব্যাপারে পুলিশ সদর দফতরের মাধ্যমে ইন্টারপোলের রেড এলার্ট জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্লগার, প্রগতিশীল লেখক ও প্রকাশক হত্যাকাণ্ডে জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ ছয় সদস্যকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ জন্য ২ লাখ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।IMG0
ছয় জঙ্গিরা হলেন- আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ সংগঠক শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১, আরেক সংগঠক সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২, জঙ্গি সিফাত ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সালমান ওরফে সাদ, জঙ্গি শিহাব ওরফে সুমন ওরফে সাইফুল, সাজ্জাদ ওরফে সজিব ওরফে সিয়াম ওরফে শামস।