নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ এলাকার একটি বাড়ি থেকে ৮ বস্তা গাঁজা ও ৪ কার্টন ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ সময় বাড়ির মালিক মাহমুদাকে আটক করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদার বাড়িতে ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ৮ বস্তা (৬ মণ) গাঁজা ও ৪ কার্টন ফেনসিডিলসহ বাড়ির মালিক মাহমুদকে আটক করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এখনও থানায় মামলা হয়নি। জব্দ মালামাল ও আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়নি।