বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে

 
খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  
 
শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়।
 
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘুর্ণিঝড় ‘রোয়ানু’ সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে।
 
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
 
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে। 
 
আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।