জনপ্রিয়তায় হিলারি ও ট্রাম্পের মধ্যে ফারাক কমছে

যুক্তরাষ্ট্রে নির্বাচনের দৌড়ে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারির মধ্যে জনপ্রিয়তার ফারাক কমছে। তবে জনপ্রিয়তার মাপকাঠিতে মার্কিন নাগরিকদের কাছে এখনো পছন্দের প্রার্থী হিলারি।
 
দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে ট্রাম্প মনোনয়ন পাবেন বলে প্রতীয়মান হওয়ার পর এক্ষেত্রে যে ব্যবধান ছিল সেখান থেকে এই ব্যবধান কমে আসলো।
 
সিবিএস নিউজ ও নিউইয়র্ক টাইমসের জরিপে দেখা যায়, নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪৭ শতাংশ হিলারি ক্লিনটনকে এবং ৪১ শতাংশ ট্রাম্পকে সমর্থন জানান।
গত মাসে সিবিএস নিউজের এক জরিপে যুক্তরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্র মন্ত্রী ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিলেন।