সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারের পাঁচ বছরের অর্জন পাঁচ মিনিটে শেষ হতে পারে। তাই সবাইকে আরো সর্তক হতে হবে। প্রধান শিক্ষক লাঞ্ছনার ঘটনায় প্রধানমন্ত্রীর সম্মতিতে প্রধান শিক্ষককে পুনর্বহাল ও কার্যকারী কমিটি ভেঙে দেয়া হয়েছে।’
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোরগাপাড়া এলাকার ঢাকা মোরগাপাড়া চলাচলকারী বোরাক পরিবহনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, সরকার এখানে নির্বিকার নয়, নির্লিপ্ত নয়, সরকার নিশ্চুপও নয়। সরকারের এখানে অ্যাক্টভলি রেসপন্স করেছে। শিক্ষা মন্ত্রণালয় ত্বরিত গতিতে একটা কমিটি করে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করে শাস্থিতমূলক ব্যবস্থা অলরেডি নিয়েছে। এবং আদালতকেও এ বিষয়ে অবহিত করতে আদালত নির্দেশনা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় যে ব্যবস্থা নিয়েছে, আমরা সরকারের সব মন্ত্রী একমত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতেই এ সিদ্ধান্ত হয়েছে। কাজেই সরকার এ ব্যাপারে নির্বিকার অথবা নির্লিপ্ত নয়।