বিধানসভা নির্বাচনে মোদী সফল নন বলে মন্তব্য করেছে বিজেপির সহযোগী সংগঠন শিব সেনা। সংগঠনটির মুখপাত্র সামনা বলেন, 'মোদী ম্যাজিকে' কাজ হয়নি। আসামে বিধানসভায় জয়ের পরেও শিব সেনার কাছ প্রশংসা পায়নি বিজেপি।
সামনা বলেন, এটা দুর্ভাগ্যজনক যে বিজেপি পশ্চিমবঙ্গ এবং কেরালায় জয় লাভ করতে পারেনি।
তবে প্রধানমন্ত্রী মোদী বলেছেন বিজেপি আসামে জয়ী হয়েছে এবং পশ্চিমবঙ্গে ও কেরালায় জয়ের পথ তৈরি করেছে। এর অর্থ মানুষ বিজেপির আদর্শকে গ্রহণ করছে। গত নভেম্বরে বিহারে নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছিল।
তবে এই নির্বাচনের ফলাফলে মোটেও সন্তুষ্ট নয় শিব সেনা। তারা বলেছে এটা স্পষ্ট যে বিজেপি আঞ্চলিক রাজনৈতিক শক্তিগুলোকে পরাজিত করতে পারেনি। মমতামুক্ত পশ্চিমবঙ্গ প্রয়োজন ছিল।
উল্লেখ্য, বিজেপির সমালোচনার সুযোগ পেলে হাতছাড়া করে না শিব সেনা। সূত্র: এনডিটিভি