প্লে-অফ নিশ্চিত হয়েছে আগেই। তারপরেও নিয়ম রক্ষার ম্যাচে শুক্রবার মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হচ্ছে তারা।
এদিকে শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই দিল্লির। শুধু এই দুই ম্যাচে জহির খানের দলটিকে জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হারের পর চলতি আইপিএল-এর ধারাবাহিক দল হায়দরাবাদ। ১২ ম্যাচে আটটিতে জয় লাভ করে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে রয়েছে সানরাইজার্স।