ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সারাদেশে বৃষ্টি

 
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল থেকে কিছুটা উত্তর-উত্তরপূর্ব দিকে সরে এসে সাগরের পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
 
সব সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নেই ঘূর্ণিঝড়টি।
 
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থানরত মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।