রাজধানীর আদাবর থানার সামনে রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় হাবিব (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাবিব আদাবর টিক্কাপাড়ায় অবস্থিত চাপড়া মসজিদ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তার গ্রামের বাড়ি নোয়াখালী।
জানা যায়, আদাবর টিক্কাপাড়ায় হাবিব রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী লেগুনা তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম।