বিয়ে করলে ‘টুইট’ করে জানাবেন সালমান

 
বলিউড সুপারস্টার সালমান খান বলেছেন, তিনি যখন বিয়ে করার সিদ্ধান্ত নেবেন তখন ‘টুইট’ করে সবাইকে জানাবেন। এই বিষয় নিয়ে তাকে কোনো ধরনের বিরক্ত না করার আহ্বান জানান তিনি।
 
সালমান খান ও তার পরিবার বেশ কয়েক বছর ধরে বিয়ে সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি প্রীতি জিনতার বিয়ের অনুষ্ঠানে সালমানের সঙ্গে রোমানিয়ান টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভান্তুরকে দেখতে পাওয়ার পর বিয়ের বিষয়টি নিয়ে আরো বেশি গুঞ্জন সৃষ্টি হয়।
 
শুক্রবার একটি অনুষ্ঠানে বিয়ের পরিকল্পনা নিয়ে সালমানকে প্রশ্ন জিজ্ঞাস করা হয়েছিল। সেখানে তিনি উত্তর দিয়েছেন, এটা আমার বিষয়। আমি যখন বিয়ে করতে চাইব, বিয়ে করব। আমি কখন বিয়ে করছি সেটি নিয়ে কথা বলার প্রয়োজন মনে করছি না। আমি যখন বিয়ে করব তখন আমি টুইট করে জানাব।
 
আগামী ঈদে সালমান খানকে আলি আব্বাস জাফরের ‘সুলতান’ ছবিতে দেখা যাবে। খবর: এনডিটিভি।