ঘূর্ণিঝড় রোয়ানু: হাতিয়ার নিমাঞ্চল প্লাবিত

 
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ও পূর্ণিমার জোয়ারে হাতিয়া উপজেলার বেড়ী বাঁধের বাহিরে নিমাঞ্চল প্লাবিত হয়েছে। প্রচন্ড বাতাসে বেড়ী বাঁধের উপরে অবস্থিত শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। 
 
এদিকে প্রায় ৬হাজার লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে বলে জানান সিপিপি পরিচালক বদিউজ্জামান। 
 
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সব প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত হাতিয়া দ্বীপের উপর দিয়ে ধমকা বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে।
 
এদিকে সুবর্ণচর উপজেলার চর বায়োজিত গ্রামে ভাঙ্গা বেরিবাঁধ দিয়ে এলাকায় পানি ঢুকে। এতে ওই এলাকার পাঁচশতাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়ে। ফসলি জমি ৩-৪ ফুট পানির নিচে তলিয়ে যায়। এলাকার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার বিষয়টি জানান।