চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছের নিচে চাপা পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। শনিবার ভোর সাড়ে চারটার দিকে দশ ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কাজল আক্তার (৪৮) ও তার ছেলে বেলাল হোসেন (৯)।
জানা গেছে, রাতে ঘরের ওপর একটি গাছ পড়লে কাজল ও বেলাল চাপা পড়ে নিহত হন।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখান হাসান জানান, দুইজন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।