বাঁচানো গেল না ন্যান্সির কন্যা আলিনাকে

 
জন্মের ১৭ দিনের মাথায় না ফেরার দেশে চলে গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী ন্যান্সির কন্যা আলিনা জাফরিন। আজ শনিবার সকালে সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ক্ষণিকের এ অতিথি।  
 
ন্যান্সি জানান, জন্মের পর থেকেই তার নানা ধরণের শারীরিক জটিলতা দেখা দেয়। যার জন্য তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে ইউনিটে (আইসিইইউই) রাখা হয়। কিন্তু তাতেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দুটি অস্ত্রপচার করা হয়। তবু তাকে বাঁচানো গেল না।
 
প্রতিবেদন লেখা পর্যন্ত আলিনার মরদেহ নিয়ে ঢাকায় অবস্থান করছে তার পরিবার। খুব তাড়াতাড়ি ময়মনসিংহের পথে রওনা হবে। আর সেখানেই তার দাফন হবে বলে জানা গেছে।
 
৪ মে তৃতীয় বারের মতো কন্যা সন্তানের মা হন ন্যান্সি। কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে তার তৃতীয় কন্যা সন্তান। 
 
ন্যানসির রোদেলা ও নায়লা নামে আরো দুই মেয়ে রয়েছে।