আড়াইহাজার উপজেলায় শুক্রবার দিবাগত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। শনিবার উপজেলার হাট-বাজারে লোকজন তেমন বের হয়নি। মেঘনা নদীতে জেলেরা মাছ ধরা বন্ধ করে নিরাপদ আশ্রয়ে রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ফেরি চলাচল।
উপজেলা বিভিন্ন এলাকার রাস্তা দুই পাশে ভেঙ্গে গেছে। আড়াইহাজার ও গোপালদী বাজারে জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলা সদরে পিংকি সুপার মার্কেট, হাবিব সুপার মার্কেটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উপজেলার বিশনন্দীতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ফেরির ইজারাদার মাহাবুব জানান, বৃষ্টি কারণে যাত্রী নেই। এছাড়াও মেঘনা নদীতে ঢেউ থাকায় ফেরি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি কমলে ফেরি চালু করা হবে।