নরসিংদীতে আগুনে ৩ জনের মৃত্যু

 
নরসিংদী সদর উপজেলায় একটি টেক্সটাইল মিলে আগুন লেগে এক পাকিস্তানিসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরো ১২জন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে এই ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
 
জেলা পুলিশ সুপার আমেনা বেগম জানান, উপজেলার শীলমান্দি এলাকায় ‘মম টেক্সাইল’ নামে ঐ কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।