গাছ পড়ে ভোলা-চরফ্যাশন সড়কে যান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ঝড়ো হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে ভোলা-চরফ্যাশন রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
 
স্থানীয়রা জানায়, শনিবার সকালে ভোলা সদরের বাংলা বাজার এলাকা ও লালমোহন উপজেলার গজরিযা এলাকায় গাছ ভেঙে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
স্থানীয়দের সহায়তায় ভেঙে পড়া গাছগুলো সরানোর চেষ্টা করা হচ্ছে।
 
এদিকে রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড়ে তজুমদ্দিন উপজেলায় এ নারী ও কিশোরসহ দুজনের মৃত্যু এবং জেলার অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সব ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক লোক।
 
জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন বলেন, পুরো জেলায় থেমে থেমে ঝড় হচ্ছে। ভোলার মেঘনা, তেতুলিয়া নদীতে স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট উচ্চতায় নদীর পানি প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে ঝড়ের কবলে পড়া ভোলার ১৮টি চরের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।