রাজধানীর মহাখালীতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম মামুন আল কাইয়ুম মিলন (২৬)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের টেলিফোন অপারেটর। বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে।
বনানী থানার এসআই সোহরাব হোসেন জানান, মিলন মহাখালীর দক্ষিণ পাড়ার ২৮/২ নম্বর বাড়ির একটি মেসে থাকতেন। রাতে ওই প্রতিষ্ঠানের ডিউটি শেষে ভোর সাড়ে ৬টায় বাসায় ফেরার সময় মহাখালীর দক্ষিণ পাড়ার একটি গলিতে মারা যান। সকাল ৭টার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ঘটনাস্থলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
মৃত মিলনের ভগ্নিপতি আবদুল মান্নান জানান, কি কারণে মৃত্যু হয়েছে তা জানতে পারেনি। এ বিষয়ে বনানী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।