রিও অলিম্পিকের আগে প্রস্তুতিটা ভালোই সেরে নিলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। আগে বলা হচ্ছিলো তিনি ইনজুরিতে পড়েছেন। কিন্ত সেই শঙ্কা উড়িয়ে গোল্ডেন স্পাইক মিটে মাত্র ৯.৯৮ সেকেন্ডেই ১০০ মিটার জেতেন এ জ্যামাইকান তারকা।
ইনজুরি থেকে ফিরে শুরুটা ধীরেই করেন বোল্ট। তবে শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়েন তিনি। এর আগে চলতি মৌসুমের সবশেষ স্প্রিন্টে ১০.০৫ সেকেন্ডে তিনি ১০০ মিটার দৌড় সম্পন্ন করেছিলেন।
চেক রিপাবলিকের এই আসরের আগে বোল্ট জার্মানিতে হ্যামিস্ট্রিংয়ে ইনজুরিতে পড়েছিলেন। কিন্তু ইনজুরি কাটিয়ে অলিম্পিকে আবারো স্বর্ণজয় তার প্রধান লক্ষ্য।