পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে ফরিদপুরের একটি ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে।
শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম তালুকদার (৫৫) মারা যান বলে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান।
ওসি বলেন, শুক্রবার রাতে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সদস্য প্রার্থী আক্কাচ ব্যাপারির লোকজনের কাছে অপর সদস্য প্রার্থী মহিউদ্দিন খানের লোকজন ভোট চাইলে সংঘর্ষ হয়। ফুকুরহাটি গ্রামে সংঘর্ষে মোসলেম ও আক্কাচসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়। মোসলেমকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলে শনিবার দুপুরে তিনি মারা যান।