ইজিপ্ট এয়ারের বিধ্বস্ত বিমানের ছবি প্রকাশ

৬৬ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া ইজিপ্ট এয়ারের বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষের ছবি প্রথমবারের মতো প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। ভূমধ্যসাগরে চলমান অভিযানে এ পর্যন্ত সম্ভাব্য যেসব ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে তারই ছবি প্রকাশ করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, আলেকজান্দ্রিয়া উপকূলের ভূমধ্যসাগরে বিধ্বস্ত হওয়ার আগে ইজিপ্টএয়ারের যাত্রীবাহী বিমানটির কেবিনের ভেতরে ধোঁয়া শনাক্ত হয়েছিল।
 
ইজিপ্ট এয়ারের বিমানটি বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৯ মিনিটে ফ্রান্সের শার্ল দা গল বিমানবন্দর ছাড়ে। মিসরের স্থানীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে বিমানটির কায়রো বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু গ্রিক আকাশসীমা পেরোনোর পরপরই কায়রোর স্থানীয় সময় বুধবার রাত ২টা ৪৫ মিনিটে  বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
শুক্রবার ইজিপ্ট এয়ারের এমএস৮০৪ ফ্লাইটটির ধ্বংসাবশেষ শুক্রবার আলেকজান্দ্রিয়া উপকূল থেকে ২৯০ কিলোমিটার দূরে পাওয়া গেছে বলে জানায় মিসরীয় কর্তৃপক্ষ। তবে বিমানের মূল অংশ ও ব্ল্যাক বক্সের খোঁজ এখনও পাওয়া যায়নি।
তদন্তকারীরা বলছেন, আলেকজান্দ্রিয়া উপকূলের ভূমধ্যসাগরে বিধ্বস্ত হওয়ার আগে ইজিপ্টএয়ারের যাত্রীবাহী বিমানটির কেবিনের ভেতরে ধোঁয়া শনাক্ত হয়েছিল। বিবিসি