বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুইদিন ব্যাপি ৩৩তম জাতীয় জুডো প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিজিবি ও মহিলা বিভাগে বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে।
পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন দল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পেয়েছে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা পেয়েছে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক। এবং তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ আনসার পেয়েছে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক।
এদিকে, মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। তারা পেয়েছে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক। আর ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক পেয়েছে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ আনসার পেয়েছে ২টি র্স্বণ ও ৫টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক।
প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিকেএসপি’র নাজিব হিশাম সানি ও আনসারের নিলুফা ইয়াসমিন।
শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকের (অব.), সহ-সভাপতি সৈয়দা জান্নাত আরা, সাধারণ সম্পাদক এ কে এম সেলিম । এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সৈয়দ আলী আনোয়ার ও এ্যাড. মো: শাহ আলম, কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ, সদস্য মরিয়ম তারেক এবং মিডিয়া ও প্রচার কমিটির চেয়ারম্যান আবু আব্দুল্লাহ আল শাফীসহ অন্যান্যরা।