চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বতে আধা ঘণ্টার মধ্যে তিন দফা মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টা ৩২ ও ৭টা ৩২ মিনিটে হিমালয় সংলগ্ন জিয়াংগায় এবং ৮টা ৫ মিনিটে শেলকার অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, জিয়াংগার দুই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫ ও ৫ দশমিক ১। পরে শেলকারে অনুভূত ভূমিকম্পও ৫ দশমিক ১ মাত্রার ছিল। তিনটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে।
তিনটি স্থানই নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৩০ কিলোমিটারের মধ্যে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে আসেনি। বিডি নিউজ।