চাঁদপুর শহরের টিলাবাড়ি জেলে পাড়ায় ২৪টি জেলের ঘরে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী।
অভিযানের সময় এলাকার প্রতিটি ঘরে ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশি করে ২৪টি ঘর থেকে প্রায় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলো থানায় আনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল রাখার অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহম্মুদ জামান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিন,জেলা মত্স্য কর্মকর্তা আসাদুল বাকী, সদর থান মত্স্য কর্মকর্তা আমিনুল ইসলাম, কোষ্টগার্ড অফিসার্স ইনচার্য আব্দুল মতিনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ইত্তেফাক/এএম