শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

 
পবিত্র শবে বরাতের রাতে সব ধরণের আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ১৪ মে শনিবার এ বিষয়ে একটি আদেশ জারি করা হলেও একাধিকবার বার্তা পাঠান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
 
আদেশটিতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আতশবাজির, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।