কিশোরগঞ্জে মেডিকেল ছাত্রীর আত্মহত্যা

 
জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী অপর্ণা পাল ভাবনা (১৯) আত্মহত্যা করেছেন। তিনি ময়মনসিংহ জেলা শহরের বড়কালী বাড়ি রোড এলাকার বাসিন্দা অরুণ কুমার পালের মেয়ে। 
 
শনিবার দিবাগত রাতে কলেজ হোস্টেলের নিজ রুমে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন ভাবনা। তাকে অচেতন অবস্থায় রাতেই জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তার সহপাঠিরা ও পুলিশ জানায়। কলেজের অপর এক ছাত্রের সঙ্গে তার প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। ইতিমধ্যে অভিভাবকরা তার বিয়ে ঠিক করে। 
 
আজ রবিবার সকালে ময়নাতদন্ত হওয়ার পর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে। 
 
এদিকে একই রাতে মেডিকেলের ছাত্র সোয়েব চৌধুরী (২০) নিজ হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি বর্তমানে জেলা সদর আধুনিক হাপসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।