অস্ট্রিয়ার কনসার্টে গুলি, নিহত ৩, আহত ১১

 
অস্ট্রিয়ায় কনসার্ট চলকালে এক ব্যক্তির ছোড়া গুলিতে নিহত হয়েছেন দুইজন। এ সময় হামলাকারী আত্মহত্যা করেন। এ ঘটনায় আরো ১১ জন আহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
 
বিবিসি তার প্রতিবেদনে জানায়, ২৭ বছর বয়সী সেই ব্যক্তি একটি রাইফেল দিয়ে হামলা চালিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলা চালানোর পূর্বে এক নারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে লোকটি। এরপর নিজের গাড়ির কাছে গিয়ে রাইফেল বের করে অনির্দিষ্টভাবে গুলি ছুড়তে থাকে। এতে সেখানে ২ জন মারা যায়। তারপর লোকটি গাড়ির কাছে গিয়ে নিজেও আত্মহত্যা করেন।
 
জানা যায়, স্থানীয় বাইকারদের একটি সংগঠন কনসার্টটি আয়োজন করে। সেখানে ১৫০ জন উপস্থিত ছিলেন। স্থানীয় পুলিশ এখনও এই হামলার কারণ সনাক্ত করতে পারেনি। তারা দেশটির স্থানীয় এক টিভিকে জানায়, এখনও তদন্ত চলছে। বিবিসি।