গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির অযৌক্তিক ও গণবিরোধী পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ (মাকর্সবাদী)।
 
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।
 
সমাবেশে বক্তারা বলেন, সরকার গ্যাস ও বিদ্যুতের দাম আরও এক দফা বৃদ্ধি করতে যাচ্ছে। বতর্মানে এ সংক্রান্ত প্রস্তাবনা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি  কমিশনে (বিইআরসি) বিবেচনাধীন আছে। প্রস্তাব অনুযায়ী আবাসিক খাতে গ্যাসের বিল হবে সিঙ্গেল বার্নারে ১১০০ টাকা ও ডাবল বার্নারে ১২০০ টাকা। যা বতর্মানে ৬০০ টাকা ও ৬৫০ টাকা আছে।
 
বক্তারা আরো বলেন, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ভ্যাটসহ বাকি ব্যয় যোগ করলে যা ১০ শতাংশে দাঁড়াবে। ফলে দ্রব্যমূল্য আরো বাড়বে। ফলে সীমিত আয়ের মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হবে।