নাইকি’র সঙ্গে রেকর্ড চুক্তি বার্সার

ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান ‘নাইকি’র সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়নে রাজি হয়েছে বার্সেলোনা। এই চুক্তি হলে ফুটবল বিশ্বে জার্সি তৈরিকারক স্পন্সরদের সঙ্গে লাভজনক চুক্তিতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়িয়ে যাবে স্প্যানিশ জায়ান্টরা!
 
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ ও ‘মুন্ডো দেপোর্তিভো এমনটাই দাবি করেছে। ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত নাইকির সঙ্গে এক মৌসুমে রেকর্ড ১৫৫ মিলিয়ন ইউরোর নতুন চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে বার্সা। গত বছর অ্যাডিডাসের সঙ্গে ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ১০ বছরের চুক্তি করেছিল ম্যানইউ। ইতোমধ্যেই নাকি চুক্তি স্বাক্ষরের কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি!
 
এক বিবৃতিতে বার্সা জানায়, এফসি বার্সেলোনা ও নাইকি তাদের বর্তমান স্পন্সরশিপ চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মেয়াদ শেষ হবে ২০১৮ সালের ৩০ জুন তারিখে। বিশ্ব ফুটবলে দীর্ঘমেয়াদী চুক্তি একটি মাইলফলক এবং এটি অত্যন্ত সফল সম্পর্ক তৈরি করবে।’