আবারো ডাবল জিতলো জুভেন্টাস

দ্বিতীয়বারের মতো ঘরোয়া ডাবল জিতলো ইতালিয়ান জুভেন্টাস। শনিবার এসি মিলানকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে ইতালিয়ান ট্রফি জিতলো তুরিনের ওল্ড লেডিরা।
 
সিরিআ লিগের পর কোপা ইতালিয়া ট্রফিও জিতে ডাবল পূর্ণ করলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। শনিবার স্তাদিও অলিম্পিকোতে  ডিফেন্সিভ ফুটবলের কারণে দু’দলের কেউই গোলর দেখা পাচ্ছিল না। ফলে খেলার নির্ধারিত পুরো সময় কাটে গোলশূন্য অবস্থায়।
 
তবে অতিরিক্ত সময়ে হুয়ান কুয়াদরাদোর অ্যাসিস্টে জুভেন্টাসকে জয় এনে দেন আলভারো মোরাতা। তার ১১০ মিনিটের গোলটিই হারের স্বাদ পাইয়ে দেয় মিলানকে।