চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড় থেকে ৮২০ পিস শাড়ি উদ্ধার করেছে বিজিবি।
চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক আমির মজিদ জানান, ভালাইপুর মোড়ে ঢাকাগামী একটি মিনি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ওই ট্রাক থেকে ৮২০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে বিজিবি। জব্দকৃত শাড়ি ও মিনি ট্রাকটি কাস্টসে জমা দেয়া হয়েছে।