সিংহের খাঁচায় ঢুকে আত্মহত্যার চেষ্টা

চিলির এক চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়লেন এক নগ্ন যুবক (২০)। মৃত্যু ছিলো অনিবার্য তবে সময়মতো দুই সিংহকে হত্যা করে ওই যুবককে উদ্ধার করেছে চিড়িয়াখানার কর্মীরা।
 
কিন্তু পরে জানা যায়, আত্মহত্যার উদ্দেশ্যেই খাঁচায় ঢোকেন লুইস ফেরাদা রোমান নামে ওই যুবক। তার প্যান্ট থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়।  বর্তমানের গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
 
শনিবার সকালে চিলির সান্তিয়াগোতে এ ঘটনা ঘটে।  চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সাধারণ দর্শনার্থীর মতোই টিকেট কেটে ঢুকেছিলেন ফ্রাঙ্কো লুইস। ঘুরতে ঘুরতে সবার অলক্ষে তিনি সিংহের খাঁচার কাছে যান। পরে সিংহের খাঁচার ওপরে থাকা খোলা অংশ দিয়ে তিনি খাঁচার মধ্যে ঢুকে পড়েন। এর আগেই অবশ্য ফ্রাঙ্কো তাঁর সব কাপড় খুলে ফেলেন।
 
চিড়িয়াখানার কয়েকজন দর্শনার্থী বলেন, ফ্রাঙ্কো লুইস সিংহের খাঁচায় ঢুকে সেখানে থাকা কয়েকটি সিংহের দিকে চিৎকার করতে থাকেন। দৃষ্টি আকর্ষণ হওয়ার পর তিনটি সিংহ তাঁর ওপর হামলে পড়ে। সিংহগুলো থাবা দিয়ে ফ্রাঙ্কোকে টানা হেচড়া করতে থাকে। 
 
চিড়িয়াখানার পরিচালক আলেজান্দ্রা মনতালভা বলেন, সিংহের খাঁচা থেকে যুবককে ছাড়ানোর চেষ্টা করেন তাঁর কর্মীরা। তবে কোনোভাবেই ওই যুবককে সিংহের কাছ থেকে উদ্ধার করা যাচ্ছিল না। দ্রুত সিংহকে অজ্ঞান করে এমন কোনো ওষুধও তাঁদের কাছে ছিল না। তাই বাধ্য হয়ে গুলি করে দুটি সিংহকে হত্যা করেন চিড়িয়াখানার কর্মীরা। 
স্থানীয় পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করার চেষ্টায়ই সিংহের খাঁচায় ঢুকেছিলেন ফ্রাঙ্কো লুইস। তাঁর প্যান্টের পকেটে আত্মহত্যার কথা লেখা চিরকুট পাওয়া গেছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, তাদের চিড়িয়াখানা সম্পূর্ণ নিরাপদ। সিংহ দুটিকে হত্যা করা তাদের জন্য ছিলো খুবই দুঃখজনক। দ্য ইন্ডিপেন্ডেন্ট