রাজধানীর মেরুল বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে জুলহাস মোল্লা (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসার কাছে দুই দুর্বৃত্ত জুলহাসকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : মোদির ওপর ডক্টরেট ডিগ্রি এক ছাত্রের
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জুলহাস একজন গাড়িচালক। তার বাড়ি সাভারের ভাকুর্তায়।
ইত্তেফাক/এমআরএম