ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

ভারতের পাঞ্জাবের অমৃতসরে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। রবিবার এ দুর্ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
 
অমৃতসরে একটি ট্রাক যাত্রীবাহী একটি গাড়িকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জীপে করে মোট ২০ জন যাত্রী যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। বাকি ৩ জন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। ইন্ডিয়ান এক্সপ্রেস