আফ্রিকার কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো একথা জানায়।
জানা যায়, পাশ্ববর্তী দেশ জাম্বিয়া থেকে ৭০ জন যাত্রী নিয়ে বাসটি কঙ্গোতে আসছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাকার সঙ্গে কোনো ভারি বস্তুর ধাক্কায় বাসে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান বেশ কয়েকজন।
এরপর আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে কয়েকজন যাত্রী মারা যান।