মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও রাজাকান্দি গ্রামে আওয়ামী লীগ সমর্থিত রিপন হোসেন এবং বিদ্রোহী প্রার্থী মহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কয়েকটি বসতঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে। রবিবার দুপুর থেকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।