গাজীপুরের ভাওয়ালে ময়মনসিংহগামী হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া হাওর এক্সপ্রেসের একটি ট্রেন গাজীপুর এলাকায় পৌঁছলে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।