মৌলভীবাজার সদর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর নাম পিংকি আক্তার (২২)।
রবিবার রাতে উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পিংকি উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী।
পিংকির চাচাতো ভাই আবু সুফিয়ান জানান, রাতে পিংকিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে হোসেন মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
শেরপুর ফাঁড়ি থানার এসআই আবু সাইদ জানান, পিংকির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় মামলা করা হচ্ছে।