মুন্সীগঞ্জে পিকআপ-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

 
মুন্সীগঞ্জে নিমতলীর কলাবাগান এলাকায় ঢাকাগামী পিকআপ ভ্যানের সঙ্গে মাওয়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন। সোমবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।   
 
নিহত তিনজন হলেন- শুভ (১৮), রোহিত (১৭) ও রফিক (১৮)।
 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, মুন্সীগঞ্জের দুর্ঘটনায় ১৭ জনকে আজ ভোরে হাসপাতালে আনা হয়।হাসপাতালে আনার পর পরই গুরুতর আহত তিনজন মারা যান। আহত অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।  
 
IMG0
 
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ডেরিক কুইয়া জানান, মাওয়া থেকে পিকআপটি ঢাকায় যাচ্ছিল। সকাল ৬টার দিকে মুখোমুখি সংঘর্ষে ভ্যানটি দুৃমড়ে মুচড়ে যায়। পুলিশ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে হতাহতদের কাউকেই পায়নি। 
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, অন্য যানে করে তাৎক্ষণিক তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই পুরনো ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। 
 
১৪ জনের টিনএজ-এর দলটি খোলা পিকআপে করে শবে রাতের রাতে পুরনো ঢাকা থেকে মাওয়ায় আসে। ঘুরে আবার হৈহুল্ল করে তারা ফিরছিলন। পিকআপটির চালক ও দু’ আরোহী মারা গেছে বলে জানান তিনি।