নেদারল্যান্ডসে হামলার ঘটনায় সন্দেহভাজন তুর্কি নাগরিক আটক

নেদারল্যান্ডসের আউটরেচ শহরে ট্রামে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহতের ঘটনায় এক তুরস্কের নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ৩৭ বছর বয়সী আটক ব্যক্তির নাম গোকম্যান তানিস। ট্রামে গুলির ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে একটি ভবন থেকে তাকে আটক করা হয়।

ডাচ কর্তৃপক্ষ বলছে, আক্রমণের উদ্দেশ্য পরিষ্কার নয়। তবে তুরস্কের রাষ্ট্রপরিচালিত আনাদলু সংবাদ সংস্থা বন্দুকধারীর স্বজনের বরাত দিয়ে বলেছে, সে ট্রামে তার একজন আত্মীয়কে গুলি করে এবং তারপর তাকে সাহায্যকারী অন্যদের গুলি করে।

এর আগে ঘটনার পর ওই শহরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ঘটনাকে ‘মারাত্মক বিরক্তিকর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, আমাদের সভ্য, সহিষ্ণু ও মুক্ত সমাজে এটি একটি সন্ত্রাসী কাণ্ড।

আরও পড়ুন : ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত আজ

সন্ত্রাস বিরোধী পুলিশ শুরুতেই ঘটনাস্থলের পাশে একটি চত্ত্বর ঘেরাও করে রাখে। আটরেচ বিশ্ববিদ্যালয়ের সবগুলো ভবন বন্ধ করে দেয়া হয়। আর আটরেচ শহরের সেন্ট্রাল স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিলেও পরে তা আবার চালু করা হয়। আধা সামরিক বাহিনী বিমানবন্দর ও মসজিদগুলোতে নিরাপত্তা দেয়।

ইত্তেফাক/কেআই