গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নারী (২০) নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার পরিচয় জানা যায়নি।
পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশ এসআই মো. মোজাম্মেল হক জানান, সোমবার ভোরে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ি ওই প্রতিবন্ধী নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।