ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অনুরাগ ঠাকুর

 
ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন সচিব হিসেবে দায়িত্ব পালন করা অনুরাগ ঠাকুর। রবিবার মুম্বাইয়ে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে ৪১ বছর বয়সী ঠাকুরকে নির্বাচিত করা হয়। তিনিই ছিলেন একমাত্র প্রার্থী।
 
বিসিসিআইয়ের ৩৪তম সভাপতি ঠাকুর দায়িত্ব পালন করবেন ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত। সভাপতি হওয়ার পর ঠাকুর সচিব পদের জন্য মনোনীত করেছেন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় শির্কেকে। বিসিসিআইয়ের অন্যতম কণিষ্ঠ সভাপতি ঠাকুর একজন রাজনীতিবিদ এবং হিমাচল প্রদেশের হামিরপুর জেলা থেকে ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য।
 
এর আগে গত ১২ মে বিসিসিআই সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর আইসিসির প্রথম স্বাধীন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন শশাঙ্ক মনোহর। বিবিসি।